গাজীপুরে চারটি ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদফতর

গাজীপুরে চারটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমামের ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি করপোরেশনের জয়েরটেক ও বাইমাইল এলাকায় এসব অভিযান চালায়।
 
ইটভাটাগুলো হলো, জয়েরটেক এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন মেসার্স ইসমাইল অ্যান্ড কোং ও একই এলাকার নাজিম উদ্দিনের মালিকানাধীন মেসার্স এমএইচবি ব্রিকস, বাইমাইল এলাকায় জিয়াউল আলমের মালিকানাধীন মেসার্স আলম ব্রাদার্স সিন্ডিকেড এবং ফজলু মিয়ার মালিকানাধীন ব্রিকলিংকাস ব্রিকস লিমিটেড।
 
পরিবেশ অধিদফতরের গাজীপুর অঞ্চলের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, ওইসব ইটভাটায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইট ভাটাগুলো পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/সালেহ্