২৮ নারী জামায়াত কর্মী কারাগারে

 
রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতের ২৮ নারী কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
 
বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। 
 
দুই দফা রিমান্ড শেষে মোহাম্মদপুর থানা পুলিশ আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারগারে আটক রাখার আবেদন করেন।
 
এরআগে বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার তাজমহল রোর্ডের একটি বাসা থেকে ওই নারীদের আটক করে পুলিশ।
 
ইত্তেফাক/কাউছার