হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন, খোলামেলা অভিনেত্রী হিসেবে বেশ নামডাক রয়েছে তার। সম্প্রতি প্রকাশিত গুজবে বলা হচ্ছে তিনি এখন প্রেম করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে।
ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে সবশেষ চারমাসে ইতোমধ্যে পাঁচ-পাঁচবার দেখা করতে গেছেন পামেলা। ছবিও ছড়িয়ে পড়েছে টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে।
উল্লেখ্য, জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আছেন পাঁচ বছর ধরে। পামেলা অ্যান্ডারসন সেখানে গিয়ে দেখা করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে। প্রেমের কারণেই নাকি পামেলা সেখানে গেছেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পামেলা বলেছেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতা যা করেছেন, তা সত্যিই ভালো কাজ। একজন রাজনৈতিক ভাষ্যকার পেজ সিক্স ডটকম নামের একটি ওয়েবসাইটকে বলেন, ‘অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পামেলাকে আবেদনময়ী পোশাক পরতে দেখা গেছে।’
মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ ‘সি জে পার্কার’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা পামেলা অ্যান্ডারসন টানা পাঁচ বছর ছিলেন ‘বেওয়াচ’ সিরিজের সঙ্গে। ২০০৭ সালের অক্টোবরে রিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল পামেলার। কিন্তু মাত্র দুই মাস পর বিচ্ছেদের আবেদন করেন আবেদনময়ী এ তারকা অভিনেত্রী।
বিষয়টি নিয়ে গোটা বিশ্বে তুমুল আলোচনার জন্ম নিয়েছে। কেউ পামেলার পক্ষে, কেউবা বিপক্ষে কথা বলেছেন। তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমও বেশ কাভারেজ দিয়েছে ইস্যুটি নিয়ে।
ইত্তেফাক/ আনিসুর সুমন