রাজধানীর গুলশান বারিধারায় দেয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
ইত্তেফাক/কাউছার