চাচা-ভাতিজার দ্বন্দ্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ফরাজীকান্দি ইউনিয়নের নেদায়ে ইসলামের তিনদিনের ওরসে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত ও ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নেদায়ে ইসলামের ওরস প্রাঙ্গণ, দরবার শরীফ ও তার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, সারা দেশে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রহ.) এর অসংখ্য ভক্ত রয়েছে যারা প্রতি বছর নেদায়ে ইসলামের তিনদিনের ওরসে ছুটে আসেন।
ইত্তেফাক/সালেহ্