ত্রিশালে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে ত্রিশালের কয়েকজন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে ত্রিশাল ছাড়াও ভালুকা, গফরগাঁও ও ফুলবাড়ীয়া উপজেলার চারশতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। 
 
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার নূরল আমিন কালাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, গফরগাঁও উপজেলার সাবেক কমান্ডার হাফিজ উদ্দিন, ভালুকার সহকমান্ডার আ. বারী, ত্রিশালের কমান্ডার নাজিম উদ্দিন, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, বর্তমান ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা হরমুজ আলী, হাসমত প্রমুখ। 
 
ইত্তেফাক/এমআই