বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে একটি লাশ নদীতে ভাসতে দেখে হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে ঐ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানায়। 
 
তিনি আরো জানান, লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ওই ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট, কালো ফুল হাতা টি শার্ট এবং গলায় তুলশির কাঠির মালা। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/এমআই