স্টাফ রিপোর্টার, দিনাজপুর অফিস
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ৩৯তম আসরে শিরোপা বিজয়ী দিনাজপুর জেলা দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
গতকাল শনিবার শহরের মুন্সিপাড়া নাজমা রহিম ফাউন্ডেশনে তিনি ক্রিকেটারদের শুভেচ্ছা জানান। এ সময় হুইপ ইকবালুর রহিম দিনাজপুরের ক্রিকেটের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দিনাজপুর জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, যুগ্ম সম্পাদক আবু ইবনে রজব, টিম ম্যানেজার অরুন সরকার, কোচ সুমন কুন্ডু, টিম ক্যাপ্টেন আরিফ রেজা, কার্যকারী সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল ইসলাম, কামারুজ্জামানসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ মার্চ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ৩৯তম আসরে দিনাজপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়। দিনাজপুর জেলা দল এর আগে ২০১৩-২০১৪ আসরে প্রথম শিরোপা জিতেছিল।