বইমেলায় রাজীব মীরের ‘প্রেমে পড়েছে পাথর’

এবারের বইমেলায় বের হয়েছে কবি রাজীব মীরের কবিতার বই ‘প্রেমে পড়েছে পাথর’। এ ছাড়াও তাম্রলিপি প্রকাশনা থেকে বের হয়েছে তার লেখা মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, ‘ভোলা জেলা’ নামের একটি বই। 
 
কবি ও গবেষক রাজীব মীরের পুরো নাম মীর মোশারেফ হোসেন। জন্ম ১৯৭৬ সালে, ভোলা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাবাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। পেশা জীবনে তিনি বৃটিশ কাউন্সিলে কিছু দিন কাজ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ছিলেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
 
এ পর্যন্ত তার প্রকাশিত বই- জেন্ডার সাংবাদিকতা, শুধু তোমার জন্য লিখি, মুক্তির ভাষা, সংবাদপত্রে শাহবাগ, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, ভোলা জেলা ও প্রেমে পড়েছে পাথর।
 
ইত্তেফাক/উজ্জল