ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কিছু ধারা সংশোধন প্রয়োজন

 
ক্রেতা-বিক্রেতার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বেশ কিছু ধারা সংশোধন ও সংযোজন প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক ড. মো শাহাদাত হোসেন।
 
বৃহষ্পতিবার রাজধানীতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডাব্লিউবিবি ট্রাস্ট এ মতবিনিময় সভার আয়োজন করে।
 
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. মো শাহাদাত হোসেন বলেন, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকার সংরক্ষণ করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এ প্রতিবন্ধকতা দূর করতে আইনের বেশ কিছু ধারা সংশোধন ও সংযোজন প্রয়োজন। এছাড়া আইনটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
 
ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারীর সভাপত্বিতে সভায় আরো বক্তব্য রাখেন বেকারি মালিক সমিতির সিনিয়র সভাপতি মোশারফ হোসেন, মধুমতাি বিস্কুট এন্ড ব্রেন্ড ফ্যাক্টরি মালিক মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অন্যনা রহমান।
 
গাউস পিয়ারী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ক্রেতা-ভোক্তার জন্য পারষ্পারিক সাংঘর্ষিক নয় বরং এর সুষ্ঠ বাস্তবায়ন সকলের স্বার্থ নিশ্চিত করবে।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল