ডা. ইমরানকে একহাত নিলেন নাজমুল

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকারকে ইতিহাস বিকৃতকারী হিসেবে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুল তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন।
 
নাজমুল লেখেন, ‌‌‘গনজাগরন মঞ্চ টা ওদের বাপ দাদার সম্পত্তি । ইতিহাস তোকে কখনও ক্ষমা করবেনা।’
 
ইমরানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘তুই গনজাগরন মঞ্চের ইতিহাস বিকৃতকারী ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী’
 
প্রসঙ্গত যুদ্ধাপরাধীদের বিচার ও ফাসির দাবিতে গণজাগরন মঞ্চ গঠিত হয়েছিল। 
 
ইত্তেফাক/রেজা