শাকিলের ‘ফেরা না ফেরার গল্প’ আসছে কাল

সম্প্রতি প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের একমাত্র গল্পগ্রন্থ ‘ফেরা না ফেরার গল্প’-এর প্রকাশনা উৎসব ১০ ফেব্রুয়ারি শুক্রবার, বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।
 
এতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শাকিলের গল্প নিয়ে কথা বলবেন তিন খ্যাতিমান কথাশিল্পী - সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন ও মঈনুল আহসান সাবের। অনুষ্ঠানে লেখকের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
 
উল্লেখ্য, ‘ফেরা না-ফেরার গল্প’প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য : ১৫০ টাকা।
 
ইত্তেফাক/রেজা