পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নয়ন কাজের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে, কাজের পরিমাণ বেড়ে গেলেও এর গুণগত মান ধরে রাখতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্ত করতে উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক ১১তম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘অনেকগুলো নীতি অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে অনুষঙ্গ সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সমীক্ষার পরই প্রকল্প প্রণয়ন করা হয়ে থাকে।’
এছাড়া, সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্তকরণে উদ্বুদ্ধ করতে বিশেষজ্ঞদের পরামর্শ প্রদানেরও আশা প্রকাশ করেন তিনি।
ইআরডি সচিব শফিকুল আজম, সিপিটিইউ মহাপরিচালক ফারুক হোসাইন, বিশ্বব্যাংক প্রতিনিধি ড. জাফরুল ইসলামসহ আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সেতু/উজ্জল