কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে  দুই কৃষক মারা গেছেন। 
 
তারা হলেন উপজেলার কালিকাপুর ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুল ইসলামের পুত্র সাবুল (২৫) ও একই গ্রামের হুজুর আলীর পুত্র আকতারুল (৩৫)।
 
 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, সাবুল ও আকতারুল সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় পিডিপির বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে নেয়ার পর ‍চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/উজ্জল