ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ৭টি রাইফেল এবং এক বস্তা গুলি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৪ সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের বোনের সম্পত্তির পরিত্যক্ত জমি খনন করার সময় অস্ত্র ও বস্তাভর্তি গুলি পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান (২) জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় ফতুল্লার ভূইঘর কড়ইতলা বালুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি রাইফেল এবং এক বস্তা গুলি উদ্ধার করা হয়েছে। তবে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি কিভাবে বালুরমাঠে আসলো এ বিষয়ে তারা কিছুই জানে না। তবে ধারনা করা হচ্ছে দীর্ঘদীণ ধরে বালুর ভিতরে অস্ত্র ও গুলি লুকানো ছিল। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির প্রকৃত মালিকদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
ইত্তেফাক/উজ্জল