পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

 
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনর রশিদ পিঞ্জু শাহকে (২৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তুষখালী খেয়াঘাট এলাকায় মামুনর রশিদ পিঞ্জু এ হামলার শিকার হন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামুনর রশিদ পিঞ্জু উপজেলার ধানীসাফা গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/জামান