চলন্ত বাসে ছুরি মেরে ছিনতাই

 
রাজধানীর টিকাটুলি থেকে যাত্রাবাড়ী যাওয়ার পথে চলন্ত বাসে দুই মাছ ব্যবসায়ীকে ছুরি নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত আলম মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০) নামের দুই মাছ ব‌্যবসায়ীকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, গাজীপুর-যাত্রাবাড়ি রুটে চলাচলকারী বলাকা পরিবহনের একটি বাসে সকালে ওঠেন ওই দুই মাছ ব্যবসায়ী। সঙ্গে আরো অজ্ঞাত যাত্রী ছিলেন।
 
টিকাটুলি পার হওয়ার পর ৪ থেকে ৫ জন ছিনতাইকারী বাসটিতে ওঠেন। সুযোগ বুঝে মাছ ব্যবসায়ী দু্ইজনকে অস্ত্রের মুখে জিম্মি করেন। টাকা দিতে না চাওয়ায় ছিনতাইকারীরা তাদের পেটে ও পিঠে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাসটি সায়দাবাদ জনপথের মোড়ের কাছে যাওয়া পর বাস ফেলে চালক, তার সহকারী এবং ছিনতাইকারীরা পালিয়ে যায়।
 
পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় যাত্রাবাড়ি থানার এএসআই ফিরোজুল আলম। তিনি ওই দুই মাছ ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। 
 
ইত্তেফাক/কাউছার