চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি এস এম শহীদুল ইসলাম জানান, সকালে সম্ভবত রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার দুই পা কাটা পড়েছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ইত্তেফাক/কাউছার