দিনাজপুরে মাদক ব্যবসায়ীসহ ৫৯ জন গ্রেফতার

 
দিনাজপুরে পুলিশি অভিযানে ২০ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
দিনাজপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ২০ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
অভিযানকালে পুলিশ ৩৪৩ বোতল ফেনসিডিল, ১০৭ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/কাউছার