বগুড়ার আদমদীঘিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হেরোইনসহ শাহীনুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহীনুর আদমদীঘির কুসুম্বী গ্রামের মজিবর রহমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার খাড়িল ব্রিজের নিকট সাইলো রোডে হেরোইন বিক্রির সময় পুলিশ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
এই ঘটনায় আদমদীঘি থানার এস আই মোজাফ্ফর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এসএস