সাঘাটায় ৪ মাদক ব্যবসায়ী আটক

 
সাঘাটা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জাঙ্গালিয়া ও মোংলারপাড়া গ্রাম হতে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 
 
আটককৃতরা হলেন- জাঙ্গালিয়া গ্রামের মৃত ইছার উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৫৬), শফিকুল ইসলামের ছেলে আতিকুর রহমান ওরফে মিলন (২৫), মৃত হালিমের ছেলে নুরুন্নবি মিয়া (৪৮), অপরদিকে মোংলারপাড়া গ্রামের জিয়াদুলের ছেলে মহিন বেপারী (২৭)। 
 
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজা এবং ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। 
 
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মাদকের অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে আটককৃতদেরকে হাতে নাতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। 
 
ইত্তেফাক/কাউছার