লক্ষ্মীপুরের রায়পুরে শিশু (৫) ধর্ষণের দায়ে জড়িত থাকার অভিযোগে সাকিল (১৮) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরবংশী ইউনিয়নের হাজীমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিল ওই এলাকার মনছুর দরবেশের বখাটে ছেলে। শুক্রবার সকালে নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে শিশুর মা বাদী হয়ে সাকিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শিশুটির পরিবারের বরাত দিয়ে রায়পুর থানার (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গত শনিবার বিকালে হাজীমারা এলাকার দরবেশ বাড়ির সামনে খেলা-ধুলা করতে গেলে একই এলাকার বখাটে সাকিল শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখায়। পরে সাকিল শিশুটিকে তার ঘরে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করার সময় তার চিৎকারে এলাকার লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে পরিবারসহ স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ পাঠিয়ে সাকিলকে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় শুক্রবার শিশুর মা বাদী হয়ে সাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এছাড়াও তার ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলেও জানান ওসি।
ইত্তেফাক/মাহাদী