দেশের উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকা দরকার : খন্দকার মোশাররফ

দেশীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আরো দুইবার ক্ষমতায় থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। 
 
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর এক রিসোর্টে জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনাই পৃথিবীর একমাত্র নেতা যিনি দিন তারিখ গুণে গুণে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
 
টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেনসহ জেলা আওয়ামী লীগের অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ সেতু/উজ্জল