দোহারের পদ্মায় ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিখোঁজ

ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট এলাকার বালুচরে ফুটবল খেলতে গিয়ে নদীতে ডুবে বেসরকরি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। 
 
নিখোঁজ ছাত্ররা হলেন মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার। তারা     ইউনিভার্সসিটি অব এশিয়ান প্যাসিফিকের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার রাত ৯টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দোহারের মৈনট ঘাট এলাকায় ঘুরতে আসেন ওই বিশ্ববিদ্যালয়ে ২৫-৩০ জন শিক্ষার্থী। শেষ বিকালে তারা পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলার একপর্যায় বল নদীতে চলে যায়। মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার বল তুলতে নদীতে নামলে তারা দুজন ডুবে যায়। সহপাঠীরা তাদের খুজে না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানার। 
 
সহপাঠী রিফাত হোসেন জানান,  অনেক খোঁজা খুজির পরও তাদের পাওয়া যাচ্ছে না।
 
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি চরভদ্রাসন থানা এলাকায় হওয়ার কথা।
 
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন, ঘটনা দোহার থানা এলাকায়। তবে আমাদের পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
 
ইত্তেফাক/উজ্জল