গাজীপুরের রাজেন্দ্রপুরে শুক্রবার রাতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অপর ৬ যাত্রী।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ৮ জন যাত্রী নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর বাজার যাচ্ছিল। পথে রাজেন্দ্রপুর এলাকায় কাপাসিয়া থেকে গাজীপুরগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে একজন নিহত এবং সাতজন গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/উজ্জল