রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়া সীমান্ত এলাকা থেকে আটটি মানব কঙ্কাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্যরা কঙ্কালগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মানব কঙ্কালগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।
টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কঙ্কাল ফেলে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান বলেন, এই এলাকায় ২০টির মতো চক্র কঙ্কাল পাচারের ঘটনার সাথে জড়িত। বিজিবি তাদেরকে আটকের চেষ্টা করছে।
ইত্তেফাক/আনিস মণ্ডল।