নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক সবুজ পাহাড় ডিগ্রী মাঠে শনিবার দুপুর ১২টায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. বশিরুল ইসলামের (বশির) সার্বিক তত্ত্বাবধানে সততা সংঘ, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্নীতি বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার মহাপরিচালক মো. ফরিদ আহমেদ ভঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, এক সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, বর্তমানে বাংলাদেশ ১৪তম স্থানে আছে। আমাদের প্রিয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে দুর্নীতির মোকাবেলা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুব হাসান শাহীন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল-ইসলাম মৃধা, শিবপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান, উপজেলা জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় ঢাকার পরিচালক নাসিম আনোয়ার।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম