ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার সকালে পুটখালি সীমান্ত থেকে এ সব রুপি উদ্ধার করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহার করা একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান জানান, বিপুর পরিমাণ ভারতীয় রুপি পুটখালি সীমান্ত দিয়ে পাচার হয়ে ভারতে যাচ্ছে এ ধরনের খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে। এ সময় ব্যাগ ভর্তি ১০ লাখ ভারতীয় রুপি ও বাইসাইকেল ফেলে পাচারকারী পালিয়ে যায়।
ইত্তেফাক/উজ্জল