আইসিসি ওডিঅাই র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান ড্যাসিং ওপেনার ডেভিড ওয়ার্নার। আর বোলারদের র্যাঙ্কেংয়ে শীর্ষস্থানে আছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।
এদিকে শ্রীলঙ্কাকে ৫-০ তে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়াকে সরিয়ে ওডিআই টিম র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করে দক্ষিন অাফ্রিকা।
১০ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, ব্যাটসম্যানদের তালিকায় আরো আছেন ধারাবাহিকভাবে এবি ডি ভিলিয়ার্স, ভিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, হাশিম আমলা, কেন উইলিয়ামসন, জো রুট, মার্টিন গাপটিল ও স্টিভেন স্মিথ।
বোলারদের তালিকায় আছেন ধারাবাহিকভাবে ট্রেন্ট বোল্ট, সুনীল নারাইন, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, সাকিব আল হাসান, হেনরি, কাগিসো রাবাদা, আদিল রশিদ ও মুহাম্মদ নবী।
ইত্তেফাক/রেজা