অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ শীর্ষে উঠলো দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিং-এর শীর্ষস্থান দখলে নেয় প্রোটিয়ারা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৮। 
 
আর তৃতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১৩। সদ্যই নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। বৃষ্টিও কারণে এক ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে দুই রেটিং হারায় তারা। এতে অসিদের শীর্ষস্থানটি নড়বড়ে হয়ে পড়ে। 
 
পাশাপাশি কপাল খুলে দক্ষিণ আফ্রিকার। শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলেই শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা। আর গতকাল সেই কাজটি সম্পন্ন করে ওয়ানডে র‌্যাংকিং-এর শীর্ষস্থান দখলে নেয় দক্ষিণ আফ্রিকা। এদিকে ৯১ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। 
 
ইত্তেফাক/সাব্বির