অমর একুশে গ্রন্থমেলায় আসছে লেখক, কবি, সুরকার ও গীতিকার সানজিদ খানের লেখা বই ‘মানবের তরে গীতিকাব্য-জীবনের গীতালি’।
১০০টি কবিতা ও গান নিয়ে এই গীতিকাব্য। একুশে বই মেলায় কাশবন প্রকাশনার স্টলে বইটি পাওয়া যাবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক ও খ্যাতিমান গুণী শিল্পীরা উপস্থিত থাকবেন।
সানজিদ খান পড়াশোনা করছেন জার্মান-বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ার কম্পিউটার সাইন্সে।
ইত্তেফাক/উজ্জল