সিলেটে পাথর উত্তোলনের সময় আরো ১ শ্রমিকের মৃত্যু

সিলেটের বিছানাকান্দিতে ৩ শ্রমিক নিহতের ঘটনার ক্ষত না শুকাতেই  কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় পাথর উত্তোলনকালে মাটিচাপা পড়ে আরো ১ শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ২ শ্রমিক আহত হয়েছেন ।তবে এখন পর্য়ন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
কোম্পানীগঞ্জ থানার ওসি(তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
 
সিলেটের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুঞ্জান চাকমা (মিডিয়া) ইত্তেফাককে জানান, এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলমকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি একই এলাকায় টিলা ধসে শ্রমিক নিহতের ঘটনা ঘটে। গত বিছানাকান্দি কোয়ারিতে রাতের আধারে পাথর তোলার সময় মাঠিচাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/সেতু/উজ্জল