মানিকগঞ্জের মত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি দেকেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক আলী আহম্মদ। বিকেলে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুলতানুল আজম খান আপেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকতা হাসিনা আক্তার, মানিকগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আরশেদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক শহিদুল ইসলাম সুজন প্রমুখ।
ইত্তেফাক/উজ্জল