বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩১ পরিবার খোলা আকাশের নিচে

দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩১টি পরিবারের কমপক্ষে ৬০টি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। 
 
শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ত্বক শিয়ালখেদা পাইকার পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শেখ জানান, শনিবার বিকেলে জামিনী রায়ের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এতে আনুমানিক ৩১টি পরিবারের ৬০টি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে দিনাজাপুর এবং ঠাকুরগাঁও জেলা সদর হতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে বিকেল আগুন নিয়ন্ত্রনণে আনে।
 
বীরগঞ্জ থানার এসআই মো. ফিরোজ কবির জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওায়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেছে।
 
ইত্তেফাক/সেতু/উজ্জল