ভালুকায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত


ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সীডস্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হবিরবাড়ি গ্রামের বাসিন্দা মো.ইমরান (৫৫) ও তার স্ত্রী কুলসুম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রী দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি বাস ওই দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলে ইমরান নিহত হন। কুলসুমকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/নূহু