সেরা জুটি...

 
চলচ্চিত্রের মতো নাটকেও জুটি বিষয়টি বেশ আলোচিত। এক জুটি জনপ্রিয় হলে পরিচালকরা সেই জুটি নিয়েই আরো গল্পের চিন্তা করেন। এ বিষয়টি নতুন নয়। টিভি নাটকের জনপ্রিয় সময়গুলোর দিকে তাকালেও দেখা যায় এই জুটি বিষয়টি উল্লেখযোগ্য ছিল। 
 
এবারের ভালোবাসা দিবসে জিটিভিও খুঁজে বের করেছে বর্তমান সময়ের ছোটপর্দার সেরা তারকা জুটিকে। মোবাইল এসএমএসের মাধ্যমে দর্শকরা জানিয়েছেন তার প্রিয় তারকা জুটির নাম। জিটিভির ব্রেক ফ্রি ভ্যালেন্টাইন ফেস্ট-এর বিশেষ আয়োজন ‘ভ্যালেন্টাইন আওয়ার’ অনুষ্ঠানে দর্শক দেখতে পাবেন দর্শকপ্রিয় সেই সেরা জুটিকে।
 
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দর্শক ভোটে সেরা জুটি হিসেবে এগিয়ে আছেন অপূর্ব-মম, জোভান-নাদিয়া। তবে এসএমএস ভোটিং কিন্তু চলছে এখনো, আর চলবে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন। প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায়।
 
ইত্তেফাক/আনিসুর