ইমন-অভিনেত্রী ঈশানা বেশকিছু নাটকে অভিনয় করলেও এবারই প্রথম দু’জন জুটি হয়ে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি রানা মাসুদের নির্দেশনায় একটি এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপন।
ইতোমধ্যে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এবং লালবাগের কেল্লায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ইমন বলেন, ঈশানার সঙ্গে এর আগে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তবে বিজ্ঞাপনে আমরা এবারই প্রথম মডেল হিসেবে কাজ করেছি। রানা মাসুদ ভাই একজন অভিজ্ঞ বিজ্ঞাপন নির্মাতা। তার নির্দেশনায় এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করেছি। খুব যত্ন নিয়ে তিনি বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন।
উল্লেখ্য, ইমন ও ঈশানা প্রথম জুয়েল শরীফের নির্দেশনায় একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটকে অভিনয় করেন। সর্বশেষ তারা দু’জন শাহজাদা মামুনের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেন।
ইত্তেফাক/আনিসুর