ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে ১০ রান করে আউট হয়ে গেলেন তাইজুল ইসলাম। ক্রিজে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তাইজুলের ১০ রানের ছোট ইনিংসেই ছিলো দুটি চার। এর আগে দিনের শুরুতেই বিদায় নেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ব্যক্তিগত ৫১ রানের মাথায় কুমারের বলে বোল্ড হন তিনি।
তবে আউট হওয়ার আগে ঝকঝকে ৫১ রানের ইনিংস উপহার দেন তিনি। এর আগে ৪ টেস্টের ৮ ইনিংসে মাত্র ২০ রান করেন মিরাজ । সর্বোচ্চ ছিল ১০। ভা্রতের বিপক্ষে কোন বাংলাদেশির সবচেয়ে কমবয়সে অর্ধশত করার নজিরও তিনি গড়ে ফেলেন। তার ১০৭ বলের ইনিংসে ছিলো ১০টি চার।
ইত্তেফাক/মাহাদী