টেস্ট ক্যারিয়ারে নিজের ৫ম শতক তুলে নিলেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম। ২৪৩ বলের ইনিংসে ছিলো ১৩টি চার ও একটি ছক্কা।
রবিবার ইনিংসের ১১৮তম ওভারে উমেশ যাদবের বলে চার মেরে সেঞ্চুরি পূরণ করেন তিনি। মিরাজের বিদায়ের পর এখন তার ব্যাটেই শঙ্কা কাটানোর স্বপ্ন দেখছে টাইগার শিবির।
উমেষ যাদবকে সীমানার বাইরে পাঠিয়ে নিজের পঞ্চম আর ভারতের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চরি পূর্ণ করেন মুশফিক। দেশের বাইরে এটি তার চতুর্থ শতক।
এর মধ্যে রয়েছে একটি দ্বিশতক। এর আগে দিনের শুরুতে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৫১ রানে ফিরে গেলেও এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক। এই মুহূর্তে তাকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।
ইত্তেফাক/মাহাদী