চিফ হুইপ লিটন ও এমপি নিক্সন চৌধুরীর অলিম্পিক ভিলেজের স্থান পরিদর্শন

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

গতকাল শনিবার দুপুরে শিবচর ও সদরপুরের মাঝামাঝি স্থানে অলিম্পিক ভিলেজের জন্য জায়গা পরিদর্শন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল নূর, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর-সদরপুর-ভাঙ্গা- চরভদ্রাসন উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শিবচরের দত্তপাড়ায় মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের কবরস্থান জিয়ারত করেন অতিথিবৃন্দ। এরপর সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শরিফুল রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান ভিপি মোশা জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে সকাল ১১টায় চিফ হুইপ লিটন ও এমপি নিক্সন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা  এসএ-৩ সেনা বাহিনী ক্যাম্পের অলিম্পিক ভিলেজের জন্য জায়গা পরিদর্শনের ব্যাপারে মতবিনিময় করেন। অলিম্পিক ভিলেজে থাকবে প্রায় ৪টা খেলার মাঠ ও ৬টা ফাইভ স্টার হোটেল। পরে দুপুর ১টায় নবনির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের এক অনুষ্ঠানে যোগদান করেন। দুপুর ৩টায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি শিবচর প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিকাল ৪টা ৩০ মিনিটে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে শিবচর থিয়েটার কর্তৃক আয়োজিত ৩য় নাট্য মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।