সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগিবাড়িয়া থেকে রবিবার সকালে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের কবিরুল ইসলাম, সুমন ও আশরাফুল ইসলাম বাবু।
কলারোয়া থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুগিবাড়িয়া এলাকার সুমনের মৎস্য ঘেরে অভিযান চালিয়ে তাদেরকে একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান