গাজীপুরে ডাকাত সর্দার গ্রেফতার

 
গাজীপুর কালীগঞ্জ উপজেলা থেকে আন্ত:জেলা ডাকাত সর্দার মনির হোসেন ওরফে কালো মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের একটি জঙ্গল থেকে কালো মানিককে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 
 
কালো মানিক উপজেলার দক্ষিণবাগ গ্রামের অলিউল্লাহর ছেলে। তার নামে কালীগঞ্জ থানাসহ পার্শ্ববর্তী থানাগুলোতে একাধিক মামলা রয়েছে। সে পুলিশের ওয়ারেন্ডভুক্ত আসামি।
 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ।
 
ইত্তেফাক/জামান