গাজীপুরে ট্রাকচাপায় যুবক নিহত

 
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় আসিফ মাহমুদ স্বপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার এ ঘটনা ঘটে।
 
নিহত স্বপন রাজধানীর শেওড়াপাড়ার মো. আক্তার হামিদের ছেলে বলে জানা গেছে।
 
কোনাবাড়ী-সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার জানান, স্বপন ঢাকা থেকে মোটরসাইকেলে টাঙ্গাইল যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।-বাসস
 
ইত্তেফাক/কাউছার