চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর ১ম অ্যালিমিনেশন রাউন্ড এ অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ডেঞ্জার জোন এ থাকা ১০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষে ৬ জন প্রতিযোগী যোগ দেবে এ পর্বে।
সেফ জোনে থাকা ১২ জন প্রতিযোগী থেকে বিদায় নিতে হবে আরো ৪ জন প্রতিযোগীকে। মোট ১৯ জন প্রতিযোগী নিয়ে শুরু হচ্ছে অ্যালিমিনেশন রাউন্ড। প্রতিযোগীরা হলো সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্না, সৃজন, পাওয়েল ও জয়ী।
প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস আই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। প্রচার হবে সোমবার ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায়।
ইত্তেফাক/আনিসুর