ভালবাসা দিবসে সমীর ফিচারিং তামান্নার ‘ধুসর বিকেল’

 
সমীরের ফিচারিং এ তামান্নার ‘ধুসর বিকেল’ নিয়মিতই সুর সঙ্গীত আয়োজন করে চলেছেন এসকে সমীর। এবার ভালোবাসা দিবসকে ঘিরে সমীরের ফিচারিং এ সুরঞ্জলির ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে তামান্নার তিন গান নিয়ে ইপি  অ্যালবাম ‘ধুসর বিকেল’।
 
কথা লিখেছেন ডাক্তার ইলা ,ফিরজ কবির ডলার ও বিদ্যুৎ রায়। এরমধ্যে ২টি গানের সুর করেছেন ডলার ও একটির সুর করেছেন ডলার ও সমীর। সবকটি গানের সঙ্গীত পরিচালনা করেছে এস কে সমীর। গানগুলো হলো ‘বন্ধু তুই’, ‘ধুসর বিকেল’, ‘জানি না কখন’। এটি তামান্নার প্রথম অ্যালবাম। তার অনুভূতিও অন্যরকম।
 
এই অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বলেন, ‘সঙ্গীত ভালোবাসি। ক্লাসিক্যাল শিখেছি, এখনও শিখছি। প্রথম অ্যালবাম আমার চেষ্টা করেছি ভালো গাওয়ার। সবাই কে গাসগুলো শোনার আমন্ত্রণ জানায়।’
 
এসকে সমীর বলেন,‘তামান্নার গায়কী অনেক সুন্দর। যা শ্রোতারা তার গানশুনলেই বুঝবেন। গানগুলো অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। ভালো গায়কীর একজন শিল্পীর যাত্রা শুরু হতে যাচ্ছে। আশা করি অনেক দূর এগিয়ে যাবে সে।’ 
 
এরমধ্যে নিজের অ্যালবাম সহ বেশ কিছু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে সমীরের সঙ্গীতে। সবশেষ গত ঈদে সমীরের ফিচারিং এ মমতাজ ও ফজলুর রহমান বাবুর দৈত্ব অ্যালবাম শূণ্যবাড়ি আলোচনায় আসে। ২০০৮ এর শেষ দিকে প্রকাশিত হয় সমীরের প্রথম একক এ্যালবাম ‘ঘুম’। 
 
ইত্তেফাক/আনিসুর