দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সাংবাদিকরা।
রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ ময়েজউদ্দিন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে স্থানীয় সমকাল সংবাদদাতা আহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল আলম আইয়ুব (সংবাদ), আব্দুর রহমান আরামান (ইত্তেফাক), রফিক সরকার (সকালের খবর) মাফুজা আফরিন মনি (যায়যায়দিন), আল-আমিন দেওয়ান (দিনকাল), আশরাফুল হক শিশির (বর্তমান), আব্দুল গাফফার (যুগান্তর), মুজিবুর রহমান (আমাদের সময়) প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক এস.এম আক্তারুজ্জামান, কাজী শহীদ, আজিজুর রহমান, হাবিবুর রহমান লুলু, ওমর ফারুক, খুশি খানম, রফিকুল ইসলাম, ইব্রাহিম খন্দকার, লোকমান হোসেন, আবু নাঈমসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা শিমুল হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম