হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে অসহায় টাইগাররা। ৭৫ রানেই তিন উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানোর আশা দূরাশায় পরিণত হয়েছে। ক্রিজে আছেন দুই নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ (২) ও সাকিব অাল হাসান (৬)।
জয়ের জন্য ৪৫৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮১ রান। চতুর্থ দিনের খেলা এখনো ৮ ওভার বাকি আছে।
জয়ের জন্য খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরে যানওপেনার তামিম ইকবাল। প্রথম ইনিংসের মত এবারো তিনি ব্যার্থ হন।
অশ্বিনের ঘুর্ণি বলে স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে ৩ রান করে বিদায় নেন তিনি। শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন সৌম্য ও মোমিনুল।৬০ রানের জুটি গড়ে তুলেন দুজনে। দর্শনীয় কিছু শট খেলতে থাকেন ভারতীয় ফাস্ট বোলারদের বিপক্ষে। এরপর ব্যক্তিগত ৪২ রানে তিনি জাদেজার শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। তার ইনিংসে সাতটি বাউন্ডারি ছিল। বড় ইনিংস খেলার আশা জাগিয়ে ফের ব্যর্থ হন তিনি। সৌম্যর পরপরই বিদায় নেন মোমিনুল। হঠাৎ করেই যেন উইকেটে স্পিন ধরতে শুরু করল। এবার অশ্বিনের শিকার হয়ে স্লিপে রাহানের হাতে ক্যাচ দেন মোমিনুল। তার সংগ্রহ ২৭।
লাঞ্চ বিরতির আগে বাংলাদেশকে ফলো অন না করিয়ে আবারো ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। তারা ৪ উইকেটে ১৫৯ রান করে ইনিংস ঘোষণা দেন। ২য় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন পুজারা। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরি করা বিরাট কোহলি করেছেন ৩৮ রান।
হায়দ্রাবাদ টেস্টে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরালেন টাইগার অলরাউন্ডর সাকিব আল হাসান। ১ম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা কোহলি এদিনও ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছিলেন। খুব দ্রতই ৪০ বলে ৩৮ রান তুলে নেন তিনি। তার ইনিংসে ছিলো দুটি চার ও একটি ছক্কা।
ইনিংসের ১৭তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি করেন সাকিব। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। আর শুরুতেই জোড়া আঘাত আনেন তাসকিন আহমেদ।
রোববার ৩৮৮ রানে বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতে ওপেনার মুরালি বিজয়কে ফেরান তাসকিন। আর একটু পরেই রাহুলকে শিকার বানান এই তরুণ পেসার।
ইত্তেফাক/রেজা