নাসিরনগরে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত ছেলের উৎপাত সইতে না পেরে অবশেষে পুলিশে দিলেন অসহায় পিতা-মাতা। আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকাসক্ত সুজন আলী(২৫) উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে ।  
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত হয়ে প্রায়ই পিতা-মাতাকে বিভিন্ন ভাবে নির্যাতন করত। আজ রবিবার সুজনকে আটক করে পিতা সোহরাব আলী নিজেই নাসিরনগর থানা পুলিশে সোর্পদ করে। দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলীর আদালতে হাজির করলে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমন দণ্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম