গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান আজ রবিবার গাজীপুর আদালত বদলি মুলে একটি মামলায় জামিন নিয়েছেন এবং অপর একটি নাশকতা মামলায় হাজিরা দিয়েছেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে দুদকের করা একটি মামলায় আদালত পরিবর্তনের কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন। পরে শ্রীপুর থানায় নাশকতার একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা দেন। এসময় গাজীপুরের জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা আদালতে উপস্থিত ছিলেন।
অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে নাশকতা ও দুর্নীতির ২৮টি মামলা দায়ের করা হয়। উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন পেয়ে গত ৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম