ইংলিশ ক্যাপ্টেন হিসেবে রুট সঠিক ব্যক্তি: স্টুয়ার্ট ব্রড

কিছুদিন আগেই ইংলিশ টেস্ট ক্যাপ্টেনের পদ ছেড়ে দিয়েছেন অ্যলিস্টার কুক। কুকের পর ইংরেজদের নেতৃত্ব কে দেয় সেটা নিয়ে বেশ জল্পনা চলছে ইংলিশ শিবিরে।
 
সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ান মনে করেন ইংরেজদের নেতৃত্ব দেবার জন্য স্টুয়ার্ট ব্রড সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। কিন্তু ব্রড ভাবছেন ভিন্ন কথা! ব্রডের মতে, ইংরেজদের নেতৃত্ব দেবার জন্য জো রুট সবচেয়ে আদর্শ ব্যক্তি।
 
ব্রড জানান, আমার মতে টিমের স্বার্থে মধ্য ও দীর্ঘমেয়াদী চিন্তা করে আধুনিক প্রজন্মের একজন তরুণ ক্রিকেটারের দায়িত্ব নেয়ার সময় হয়েছে।
 
আর এ কাজের জন্য জো রুট সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। যদিও দলের নেতৃত্ব দেয়ার খবু বেশি অভিজ্ঞতা তার নেই তবে খুব দ্রুতই তা শিখে নিতে পারবে। 
 
নটিংহামশায়ারের এই পেসারের মতে, ২৬ বছর বয়সী রুট এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। দলের উন্নতির জন্য দীর্ঘমেয়াদী চিন্তা করে তিনি দলের জন্য নতুন নতুন ধারনার সমন্বয় ঘটাতে পারবেন।
 
ক্যাপ্টেনসি নয় বরং একজন সিনিয়র সদস্য হিসেবে দলে অবদান রাখতে পারলেই আমি খুশি, জনান এই ইংলিশ পেসার।
 
ইত্তেফাক/রেজা